News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
জিনাত হাকিমের ‘সন্ধ্যাতারা’, প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ!

জিনাত হাকিমের ‘সন্ধ্যাতারা’, প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ!

দেশের জনপ্রিয় নাট্যকার ও নির্দেশক জিনাত হাকিম। সম্প্রতি তার চিত্রনাট্য ও পরিচালনায় যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সন্ধ্যাতারা’।

নাটকটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম, মুস্তাফা কলি, তানিয়া আহমেদ, সুর্জানা কবীর প্রমুখ। যুক্তরাষ্ট্রের ডেনভার ও কলোরাডোতে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে বলে জানিয়েছেন জিনাত হাকিম।

নাটকের গল্পে প্রসঙ্গে তিনি বলেন, জীবন রহস‍্যময়। কার জীবনের পথ কোন বাঁকে চলে কেউ তা বলতে পারে না। স্বপ্নে বিভোর চেনা-জানা মানুষের পথ হঠাৎ ঝড়ে হয়ে যায় অচেনা। অথচ অজানা পথের অচেনা মানুষটি হয়ে ওঠে আপন। বর্তমানে দাঁড়িয়ে মানুষ ভবিষ্যৎ দিগন্তের রঙিন ছবি আঁকে। সজীব, রুনু, রেজওয়ান ও তাপসীর জীবনের গল্প নিয়ে সন্ধ্যাতারা।

তিনি আরও বলেন, ভালো লাগা থেকেই নাটক রচনা করা। চমৎকার লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। গল্পের প্রতিটি চরিত্র এ নাটকের জন্য গুরুত্বপূর্ণ। দর্শক নাটকটি দেখলে বুঝতে পারবেন। এরই মধ্যে নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। আশা করছি, সবাই আনন্দিত হবেন।

নাট্যজগতের পরিচিত জুটি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। ১৯৯৩ সালের ১ জানুয়ারি বিয়ে করেন তারা। তাদের বিয়ে তিন দশক পূর্ণ হয়েছে অনেক আগেই। তাদের সুখের সংসার উদাহরণ হয়ে রয়েছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে এখন তাদের সুখের সংসার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS