News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
অভিনয়ে যুক্ত হলেন মেহজাবীনের বোন মালাইকা

অভিনয়ে যুক্ত হলেন মেহজাবীনের বোন মালাইকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মিষ্টি হাসি হাজারো ভক্তের হৃদয়ে দোলা দেয়। হুবহু মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা। তিনিও টুকটাক মডেলিং করেন। তবে এবার আসছেন অভিনয়ের দুনিয়ায়।

মালাইকা চৌধুরী অভিনয় করছেন ‘সন্ধিক্ষণ’ নামের নাটকে। প্রথম নাটকের গল্পও লিখেছেন বোন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মালাইকার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’


নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’

নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ‍্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।


মালাইকা প্রথম কাজ করেন আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS