News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
অসুস্থ, তাই আদালত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী

অসুস্থ, তাই আদালত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী

রাজধানীর পল্টন থানার দুই মামলা এবং খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়ে আদালত থেকেই মুক্তি পেলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।  

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে তিনি ছাড়া পেয়ে বাসায় চলে যান।  

জামিন পাওয়া মামলার মধ্যে পল্টন থানার দুটি হত্যা মামলা, আর খিলগাঁও থানার চারটির দুটি হত্যা মামলা আর দুটি হত্যাচেষ্টা মামলা।

দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলের এক কর্মী নিহত হন। এ হত্যা মামলায় গতকাল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

তবে জিজ্ঞাসাবাদের সময়ে অসুস্থবোধ করলে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন আবেদন করে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS