সাবেক এমপি গোলাপ-সিতাংশুসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি গোলাপ-সিতাংশুসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান গোলাপ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চোধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলার সময় দুদকের পক্ষ থেকে দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।  

দুদকের পক্ষে আদালতে শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS