News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার।জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাইয়ে বিপ্লব করেছে আর সেসময় অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।

ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই, তারা নানা ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন তিনি।  

স্থানীয়ভাবে উৎপাদিত কিশোরগঞ্জের হাওরের ধান, মিঠা পানির মাছ ও সুস্বাদু পনিরের সম্ভাবনাময় অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি।

এ ছাড়াও আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা।

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।  

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS