News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইকে স্নিগ্ধতা ছড়ালেন স্নিগ্ধা

গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইকে স্নিগ্ধতা ছড়ালেন স্নিগ্ধা

আইএফডিসি প্রেজেন্ট জিআইসিডাব্লিউ ফ্যাশন উইক মাতিয়ে আসলেন ঢাকার মডেল স্নিগ্ধা চৌধুরী। গেল ১২ থেকে ১৫ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়।

দেশটির সবচেয়ে বড় এই ফ্যাশন উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করেন এই মডেল। কোরিওগ্রাফি করেন আশিকুর রহমান পনি।

সিনিগ্ধা জানান, পনি বেনারশি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, সেই কাপড় দিয়ে কিছু ডিজাইন তৈরি করেন, যেগুলো পরে হাঁটেন সিনিগ্ধা।  

সেত শ্যামের থিমের ওপর ভিত্তি করে তৈরি পোশাকে পুরো আয়োজনে মডেলরা ক্যাটওয়াক করেন। সেই থিমে ঝলক দেখান পনি-স্নিগ্ধা।  

তিনি বলেন, এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সামনে আরও এ ধরনের বড় কাজ করার ইচ্ছা আছে।

স্নিগ্ধা চৌধুরী শোবিজের পরিচিত মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে সিনেমাতেও নাম লিখিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন স্নিগ্ধা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS