News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি স্বপ্ন তৈরি হয়েছে। এটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ।বিদেশে লুটের টাকা ফিরিয়ে আনতে হবে। দেশে ব্যাংক খেকো ও ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুন্দর একটি মাঠ তৈরি করতে হবে। তখন কাদের সাহেবকে বলব, আসেন খেলা হবে৷ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বৈরাচার হাসিনা সম্মান দেয়নি, মামলা দিয়েছিল জেলে রাখার জন্য। সারাবিশ্ব যেখানে নোবেলবিজয়ী মানুষটিকে পুরস্কার দিয়েছে, সেখানে তাকে সম্মান না দিয়ে জেলে রাখার পাঁয়তারা করেছে। তাকে সুদখোর আখ্যা দিয়েছে।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব বলেন তিনি৷ 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাস ঘাতকতা করেছে। সাধারণ মানুষকে গুম, খুন করে তারা সীমালঙ্ঘন করেছে। তারা শান্তিতে নেই, ঘুমাতে পারে না। আমরা ঠিকই ঘুমাতে পারছি৷ 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা-উপজেলা বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS