News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
এবার এক সিনেমায় পাঁচ নায়িকা!

এবার এক সিনেমায় পাঁচ নায়িকা!

বলিউডের কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’র নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব।দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এরপর ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে ‘হাউসফুল ফোর’।

বিশ্বব্যাপী জনপ্রিয়তায় ভরপুর এই চার কিস্তির সিনেমা ৮০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিই ছিল কমেডিতে ভরপুর।

মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার আসছে এই ফ্র্যাঞ্জাইজির পঞ্চম সিনেমা। যা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

যেখানে এক সিনেমাতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। ইতোপূর্বেই জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। এবার ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ইতোমধ্যেই সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন- জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা।

রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে লন্ডনে ৪৫ দিনের শুটিং শুরু হচ্ছে সিনেমাটির। লন্ডনের বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে। এরপর পুরো টিম মিলবে প্রমোদতরীতে। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে।

জানা গেছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেট ৩০০ কোটি রুপি। এর পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS