মা হলেন ফারিয়া শাহরিন

মা হলেন ফারিয়া শাহরিন

কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি নিজের জীবনের অন্যতম সেরা এই সুখবর ভক্তদের সঙ্গে সামাজিকমাধ্যমে ভাগ করে নেন তিনি।

ফারিয়া জানান, প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন। যদিও কবে সন্তানের মা হয়েছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি অভিনেত্রী।  

দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটিবদল করেন শাহরিন। ২০২৩ সালে পারিবারিকভাবে বিয়ে হয় এই জুটির।

এরপর চলতি বছরের ১২ মে বিশ্ব মা দিবসে মা হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই অভিনেত্রী। এরপরই সোমবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লেখেন, রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS