News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় গেল পুলিশ

প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় গেল পুলিশ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ।  

সোমবার (২৯ জুলাই) দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য তার বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান।এ সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না।  

পুলিশ বাসার কর্মীদের কাছে মইনুল হোসেনের অবস্থান জানতে চায়। তারা জানান, গত বছরের ৯ ডিসেম্বর ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান।

মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন এ বিষয়ে টেলিফোনে সাংবাদিকদের বলেন, পরিবারসহ আমরা বিদেশে আছি। সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে। পরে তারা চলে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS