News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ছাত্র ইউনিয়নের মশালমিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

ছাত্র ইউনিয়নের মশালমিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার প্রতিবাদ, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার রাতে ছাত্র ইউনিয়ন মশালমিছিল করে। সেই মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে।

পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের অন্তত তিন নেতা–কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের এই অংশের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

বাহাউদ্দিন শুভ রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘সাড়ে আটটার দিকে পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে তাঁরা মশালমিছিল বের করেন। মিছিলটি কিছুটা অগ্রসর হলে পুলিশ লাঠিপেটা করে। পরে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা এনামুল অনয়সহ বিভিন্ন ইউনিটের ১৫ নেতা–কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে।’

রাত ১০টা ৫০ মিনিটের দিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS