News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন শাকিব খান

কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন শাকিব খান

চলমান কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ যখন ফুঁসে উঠেছে পক্ষে-বিপক্ষে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষই সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে।  

বিশেষ করে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ।সেই হতাশা গ্রাস করেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকেও।

অন্য তারকাদের সঙ্গে এবার কোটা সংস্কার আন্দোলনে এই চলমান সহিংসতা নিয়ে কথা বললেন দেশের চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন শাকিব। সেই পোস্টে চলমান আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে অভিনেতা লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। ’

অভিভাবকদের অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS