News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষায় সালমান!

অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষায় সালমান!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই অনন্ত-রাধিকার সন্তানের কামনা করে বসলেন সালমান খান!

১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হয়। বিয়ের সবগুলো অনুষ্ঠানেই দেখা গেছে সালমানকে। সোমবার নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সালমান। ক্যাপশনে লিখেছেন, ‘অনন্ত আর রাধিকা, মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত আম্বানি। আমি দেখেছি আপনারা একে অপরকে আর নিজেদের পরিবারকে কতটা ভালোবাসেন। সমস্ত আনন্দের ভাগীদার হন আর ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা যখন মা-বাবা হবেন সেই সময় নাচার জন্য আর তর সইছে না।”

সালমানের এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে হইচই পড়ে গেছে। অনেকেই সালমানের বিয়ে কবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ৫৮ ছুঁলেও বিয়ে করেননি এই তারকা। আম্বানিদের এই বিশাল আয়োজনে প্রায় পুরো বলিউড অংশ নিয়েছিল। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সালমানকে নিয়েই। অনন্তের গায়ে হলুদে সালমানের সাজ ও পুরো মুখে হলুদ দেখে অনেকেই সালমানের বিয়ের জন্য শুভকামনা জানিয়েছেন।

শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে জড়িয়েও সালমানকে নিয়ে হয়েছে আলোচনা। সালমানের ছবিতে ঐশ্বরিয়াকে জুড়ে দেয়া হয়েছে। সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS