News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
হাসপাতালে উর্বশী, কী হলো অভিনেত্রীর?

হাসপাতালে উর্বশী, কী হলো অভিনেত্রীর?

ছবি বক্স অফিসে হিট না করলে রাবরই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। এছাড়া ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের কারণে একটা সময় চর্চায় ছিলেন তিনি। গত কয়েকদিন হায়দরাবাদে ছিলেন অভিনেত্রী। 

তার আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’-এর শুটিং চলছে। জানা গেছে, শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন উর্বশী। তড়িঘড়ি হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 

এখন কেমন আছেন তিনি?

তেলুগু ছবির নামী তারকা নন্দমুরি বালাকৃষ্ণের আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’-এ দেখা যাবে উর্বশীকে। সেই শুটিং ফ্লোরে ভয়ঙ্কর দুর্ঘটনা। হাড় ভেঙেছে অভিনেত্রীর। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেননি উর্বশী।

জানা গেছে, হায়দরাবাদে সেরা চিকিৎসা দেওয়া হয়েছে উর্বশীকে। সারাক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। যদিও যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। 

এদিকে উর্বশীর আহত হওয়া খবর পেয়েই উদ্বেগে তার অনুরাগীরা। ২০২৩ সালের নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হয়। চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা। নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সালমান ও প্রকাশ রাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS