News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সাড়া ফেলেছে ইয়াশ-পায়েলের ‘মনে রেখো আমায়’

সাড়া ফেলেছে ইয়াশ-পায়েলের ‘মনে রেখো আমায়’

নিয়মিত নাটকে অভিনয় করছেন এ প্রজন্মের দুই মুখ ইয়াশ রোহান ও কেয়া পায়েল। বেশকিছু একক নাটকে তাদের জুটি হিসেবে দেখা গেছে।সম্প্রতি তারা জুটি হয়ে অভিনয় করেছেন ‘মনে রেখো আমায়’ নামের একটি একক নাটকে। রোমান্টিক ঘরানার নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন।

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে সদ্য নাটকটি মুক্তি পেয়েছে। নাটকটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাচ্ছে নাটকটির ভূয়সী প্রশংসা।

এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, নাটকটিতে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এ ধরনের গল্পে সচরাচর দেখা যায় না। গল্পটা অন্যরকম ছিল। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং ছিল। গল্প নির্বাচনে আগের চেয়েও অনেক বেশি সচেতন হয়েছি। সংখ্যা না বাড়িয়ে মনে দাগ কাটার মতো কিছু কাজ উপহার দিতে চাই।

পথিক সাধন বলেন, নাটকটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দর্শকদের জন্য নির্মাণ করি। দর্শক কি চায়, সবসময় সেটা বোঝার চেষ্টা করি। সবমিলিয়ে নাটকটি দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।

‘মনে রেখো আমায়’ নাটকটিতে আরও অভিনয় করেছেন আজহারুল হক আদিল, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, জুলফিকার চঞ্চল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS