News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
দুই নজরুল সংগীতশিল্পীর কণ্ঠে দেশের বন্দনা

দুই নজরুল সংগীতশিল্পীর কণ্ঠে দেশের বন্দনা

দেশের নন্দিত নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা। অন্যদিকে মাহবুবা আকন্দও নজরুলের গান গেয়েই পরিচিতি পেয়েছেন।এই দুই শিল্পী এবার কণ্ঠ দিলেন একটি আধুনিক গানে। যেটি মূলত দেশাত্মবোধক। শিরোনাম ‘মাটি যেখানে সুর শেখায়’।

সম্প্রতি ইউটিউবে সুজিত মোস্তফা চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। কথা ও সুর করেছেন কলকাতার উদয় বন্দ্যোপাধ্যায়। এতে বাজিয়েছেন কলকাতার গুণী সব মিজজিশিয়ানরা। রেকর্ডিং হয়েছে রেজোন্যান্স স্টুডিওতে।  

গানটির মাধ্যমে বাংলাদেশের রূপ বৈচিত্র্যের বর্ণনা দেওয়া হয়েছে। কথাগুলো সাজানো হয়েছে এভাবে-‘মাটি যেখানে সুর শেখায় ছন্দ নদীর ছলাৎ চলে/ যেখানে নীল আকাশ ভালোবাসার গল্প বলে/ সবুজ ঘাসে ঘাসে, শিশির ফোটা হাসে, উতল হাওয়ায় দোলে সোনার ধান/ আমি সেই বাংলাদেশেরই সন্তান’।  

বাংলাদেশের ঘাস-সবুজ-ধান, ঐতিহ্য আর অপার সৌন্দর্য গানটির ভিডিওতে তুলে ধরা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। এতে মডেল হয়েছে নিলয় ও আনফি সিনহা। শিল্পীর ভূমিকায় হাজির হয়েছেন সুজিত মোস্তফা ও মাহবুবা আকন্দ।  

গানচিত্রটি নিয়ে মাহবুবা আকন্দ বলেন, সুজিত মোস্তফা ভাই আমার খুব পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে এর আগেও গেয়েছি। এবারের গানটি আমাদের দুজনের জন্যই বিশেষ। গানটির মাধ্যমে আমরা লাল-সবুজের প্রিয় বাংলাদেশকে উপস্থাপন করেছি। আশা করি দর্শক-শ্রোতার হৃদয়ে নাড়া দেবে গানটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS