News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সালমানকে মারতে চুক্তি হয় ২৫ লাখে!

সালমানকে মারতে চুক্তি হয় ২৫ লাখে!

বলিউড ভাইজান সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রায় বাড়ির বাইরে গেল ১৪ এপ্রিল গুলি চালানো হয়। এই ঘটনার মামলার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ৩৫০ পৃষ্ঠার চার্জশিটের সারাংশ প্রকাশ করে জানিয়েছে, এই ঘটনা পরিকল্পনাকারী হিসেবে ৫ জনের নাম এসেছে। এদের সবাই বিষ্ণই গ্যাংয়ের সদস্য। সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি করেছিল অভিযুক্তরা।

এই চার্জশিটে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে এই গ্যাং পাকিস্তান থেকে একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল আনিয়েছিল। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল।

আরও বলা হয়েছে, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল সালমানের ওপর। অভিনেতার চলাফেরার ওপর নজর রাখতে বেশকজনকে নিয়োগ করা হয়েছিল।  

গেল ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এরপরদিন গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS