News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
‘জাতীয় ক্রাশ’র তকমা, প্রতিক্রিয়া জানালেন তৃপ্তি

‘জাতীয় ক্রাশ’র তকমা, প্রতিক্রিয়া জানালেন তৃপ্তি

‘জাতীয় ক্রাশ’র তকমা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘বুলবুল’, ‘অ্যানিম্যাল’র মতো সিনেমায় অভিনয় করার সুবাদে এমন তকমা পেয়েছেন তিনি।অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যেও মুগ্ধ নেটিজেনরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জাতীয় ক্রাশ’ তকমা পাওয়া নিয়ে কথা বললেন এই অভিনেত্রী।

তৃপ্তি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। আবার গেল কয়েক বছরেও তার ঝুলিতে রয়েছে মনে রাখার মতো কিছু চরিত্র।

তিনি বলেন, যে সিনেমাই হোক, আমি মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। মানুষ আমার কাজ ভালোবেসেছে এবং তা নিয়ে কথাও বলেছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই তৃপ্তি চাইতেন তার কাজ নিয়ে দর্শক আলোচনা করুক। তিনি বলছেন, সৌভাগ্যবশত, যখনই আমার কোনও সিনেমা মুক্তি পেয়েছে, মানুষ সেটি নিয়ে কথা বলেছেন। অভিনেতা হিসাবে এই বিষয়টি আমাদের উৎসাহ দেয়। এর জন্য আমাদের মধ্যে আরও ভালো কাজ করার তাগিদ তৈরি হয়। ‘জাতীয় ক্রাশ’ তকমা পেয়েও নিজেকে সৌভাগ্যবতী মনে করেন তিনি।

‘লায়লা মজনু’, ‘কালা’ সিনেমায় অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন তৃপ্তি। তবে ‘অ্যানিম্যাল’-এ অভিনয় করার পর থেকে তিনি নতুন করে চর্চায় উঠে আসেন।

যদিও তৃপ্তি মনে করেন, ‘অ্যানিম্যাল’-এ রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করার থেকে তার কাছে ‘বুলবুল’ সিনেমাে চরিত্রে অভিনয় করা তুলনামূলক ভাবে কঠিন ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS