News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
গরুর মাংস রান্না, বিপাকে কলকাতার অভিনেত্রী!

গরুর মাংস রান্না, বিপাকে কলকাতার অভিনেত্রী!

Suoperstar shakib khan new look

ভারতীয় টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘জি বাংলার রান্নাঘর’। এর সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।কোরবানির ঈদকে কেন্দ্র করে সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি।

‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের শোতে অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে কলকাতার এই অভিনেত্রীকে। সেই অনুষ্ঠানে তারিন রান্না করেন গরুর মাংসের কোফতা। আর তার সঙ্গেই ছিলেন ওপার বাংলার এই অভিনেত্রী। এরপরই পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়েছেন সুদীপা।

একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তার পাঁচ বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে অপহরণ করার হুমকিও এসেছে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যারা এটা নিয়ে ট্রোল করছেন, তাদের মধ্যে সিংহভাগ মানুষ সেই ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর, রান্নাও করিনি। এমনকি ছুঁইয়েও দেখিনি। আরেকটা বিষয়, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি।

এদিকে, ছোটপর্দা থেকে মাস খানিক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই ঈদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন। আর তখনই ঈদ স্পেশাল রান্নার অনুষ্ঠানে দেখা যায় তাকে।

তবে ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে পুরো এপিসোডটি রয়েছে। সেখানে সুদীপা নিজের হাতে বানান কলকাতার স্টাইল গন্ধরাজ শামি কাবাব। সেখানে তিনি খাসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS