News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া

বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া

বিয়ে করলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার (২১ জুন) পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ে।অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত।  

শুক্রবার রাতে বরের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন নাদিয়া। প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ!

একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।

ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি। তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া।  

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন নাদিয়া। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS