News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
দীপিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন নেটিজেনরা

দীপিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন নেটিজেনরা

এবার বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে আসলেন দীপিকা পাড়ুকোন। উপলক্ষ্য কল্কি সিনেমার প্রচার।যেখানে কালো পোশাকে দেখা গেল হবু মা দীপিকাকে। স্টাইলিশ ইভনিং ওয়ান পিসে দীপিকার বেবি বাম্প একেবারে স্পষ্ট!

কালো রঙের পোশাক পরে দীপিকা যেন ইশারায় বলেই ফেললেন, ‘বুরি নজরওয়ালে তেরা মুহ কালা!’ এই ছবির প্রচারে অমিতাভ ও প্রভাসের পাশে দাঁড়িয়ে সারলেন প্রচারের কাজ। তবে নিন্দুকদের চুপ করানো তো সহজ নয়। হাই হিলে দীপিকাকে দেখে ফের কটাক্ষ রণবীর ঘরনীকে।

সামাজিকমাধ্যমে দীপিকাকে আক্রমণ করে অনেকেই লিখলেন, দীপিকা একেবারেই ‘দায়িত্বজ্ঞানহীন’। এই অবস্থায় হাই হিল পরে নাকি!

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান, সেপ্টেম্বর মাসে আসছে তাদের সন্তান।

কয়েকদিন আগে রোহিত শেঠির শুটিং ফ্লোরে দীপিকাকে দেখা যায়। ‘লেডি সিংহম’ শক্তি শেঠির চরিত্রে অভিনয় করছেন নায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS