News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
৪ মামলায় আলালের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

৪ মামলায় আলালের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর দুটি থানায় করা চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) এ আদেশ পালন করতে বলা হয়েছে।

মোয়াজ্জেম হোসেনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।  

সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।  

রাজধানীর পল্টন থানার এক মামলায় ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় কারাগারে রয়েছেন তিনি।

তবে তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় দুটি করে আরও চারটি মামলা রয়েছে। কিন্তু এ চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করা হলেও তা নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় চারটি মামলায় মোয়াজ্জেমের জামিন আবেদন গ্রহণ করে আইনানুসারে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS