News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঢাবির ফার্মেসি অনুষদের নতুন ডিন ড. ফিরোজ আহমেদ

ঢাবির ফার্মেসি অনুষদের নতুন ডিন ড. ফিরোজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ নিয়োগ প্রদান করেছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ,১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে এই নিয়োগ প্রদান করেন।

‘ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ লাভ ও যোগদান করায় উক্ত ডিনের পদে অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে নিয়োগ প্রদান করা হয়েছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS