জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ‘ভোটের ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভোটের ফলাফলের আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন। এটা আপনারাও জানেন, জনগণও জানেন। এজন্য আপনারা জোর করে সংঘাত সৃষ্টি করতে পারেন না, দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। বিস্তারিত পড়ুন
শনিবার (৪ এপ্রিল) বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে বিস্তারিত পড়ুন
দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান হবে। কিন্তু বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। যদি বাস্তবায়ন না হয়, দলটিকে চরম মূল্য দিতে হবে। বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রে ‘ত্রয়োদশ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি গণভোট বাস্তবায়নের অন্তরায়?’ শীর্ষক গোলটেবিল বিস্তারিত পড়ুন
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি সবার সঙ্গে সীমিতভাবে কথা বলছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিস্তারিত পড়ুন
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল বিস্তারিত পড়ুন
ওয়ান-ইলেভেনের নেপথ্যে ছিল একটি ‘সমন্বিত কুচক্রী’। দেশকে বিরাজনীতিকরণে সশস্ত্র বাহিনীর কিছু অতিমাত্রার উচ্চাবিলাসী কর্মকর্তার পাশাপাশি বিশেষ ভূমিকা ছিল তৎকালীন প্রভাবশালী আমলা, পুলিশ কর্মকর্তা, অন্তত ১০ জন এনজিও এবং উন্নয়ন সংস্থার প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদসহ ঢাকার অন্তত পাঁচটি দেশের দূতাবাসের। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালেই ওয়ান-ইলেভেনের প্লট তৈরি করা হলেও সরকারের শীর্ষ ব্যক্তিরা বিস্তারিত পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এম. ইলিয়াস আলীকে গুম-হত্যার ঘটনাকে চরম নিষ্ঠুরতা ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যদিকে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হওয়ার কথা উল্লেখ করে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দিতে ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য বিস্তারিত পড়ুন
খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, বরং খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও প্রতিভার ভিত্তিতে মূল্যায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যাদের প্রতিভা আছে, যারা ভালো বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদে যেকোনো বিশেষ কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটি গঠন করা হলে সেখানে বিরোধী দলের মতামতের কোনো মূল্যায়ন হবে না এবং শেষ পর্যন্ত তা ‘যে লাউ সেই কদু’-তেই বিস্তারিত পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের উদ্দেশ্যে ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’-এমন আহ্বান জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তবে রাজনৈতিক পরিবর্তনের পরও তাকে ঘিরে গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। আবিদুল ইসলামের ভাষ্য, গত সাত মাসে তিনি অন্তত ৭০০ গুজবের শিকার হয়েছেন। তার বক্তব্য বিকৃত বিস্তারিত পড়ুন